
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (৩ ডিসেম্বর) থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড় গ্রামে অভিযান চালিয়ে ১০৯ /৯০ সনের জিআর মামলার যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ঐ গ্রামের মৃত হাজী আব্দুল মজিদের ছেলে খোরশদ আলীকে গ্রেফতার করেন।
এদিকে একই দিন থানার এস আই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ দল উপজেলার ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে জিআর ২৯/৯ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইন্তাজ মিয়াকে গ্রেফতার করেছেন।
ধৃত ইন্তাজ মিয়া জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত তৈমুজ আলীর ছেলে। ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান গ্রেফতারকৃৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জ.টুডে- বি ডি নাথ
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬