স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার একাধিক ডাকাতি ও গণধর্ষণ মামলার পলাতক আসামী আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের আব্দুল হাশিমকে জগন্নাথপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারের পর ৩ পুলিশ সদস্যকে আহত করে ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলার ৪৮জন আসামী এক সাথে থানায় আত্মসমর্পন করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জগন্নাথপুর থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পর পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেন। আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ এসল্ট মামলায় আত্মসমর্পণকৃত আসামীরা হচ্ছেন আব্দুল বশর (৪১), হেলাল মিয়া (৩৩), জবেদ আলী (৬৫), জুনাব আলী (৪৫), সেবুল মিয়া (৪০), মনির হোসেন (২৫), মুক্তার আলী (৩৫), আনোয়ার আলী (৩২), আব্দুল মমিন (৫০), আব্দুল হেকিম (৪৫), ফয়ছল আহমদ (২৭), জেন্টু মিয়া (২৪), ফয়জুল মিয়া (২৪), হরফ উদ্দিন (৫৬), সাঈদ মিয়া (৬০), রাহিম শাহ (৩৩), সজ্জাদুল মিয়া (৩৪), জলাল মিয়া (৫৪), নাজিম উদ্দিন (৫১), সুহেল রানা (৩৬), আব্দুল মছব্বির (৫৯), আসাদ উদ্দিন (৪৬), ছাদ উদ্দিন (৪৩),
জুনুর আলী (৬২), আয়াজ আলী (৫৮), আব্দুল হক (৪২), আমির আলী (৬০), নুরুজ্জামান (৩৩), জমির উদ্দিন (৪৫), এলেমান মিয়া (৩১), সাকত আলী (৫৫), খেলন মিয়া (৫১), আবু মিয়া (৩১), ইরণ আলী (৫৪), জুয়েল মিয়া (৩১), জয়নাল আবেদীন (৪১), লেবু মিয়া (৩২), আব্দুল মালিক (৪৭), আব্দুল রশিদ (৪৬), তাহিদ মিয়া (৫৩), বশির মিয়া (৪২), আব্দুল লুশন (৪৫), জয়নাল মিয়া (৫১), ছামির হোসেন (২৩), কাচুম আলী (২২), লিটন মিয়া (২১), জাহাঙ্গীর মিয়া (৩৮)।
ডাকাত আব্দুল হাশিমকে ধরিয়ে দেয়া সহ পুলিশ এসল্ট মামলার আসামীদের থানায় আত্মসমর্পণে উদ্বুদ্ধ করণে গুরুত্বপূর্ন ভুমিকা রাখায় আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সত্তার সহ অন্যান্যদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার ১৬ মার্চ ঐয়ারকোনো শান্তির বাজারে বিশেষ আইন শৃংঙখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী এলাকার সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধ সহ পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারে জনসাধারনের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত: গত ১৪ মার্চ রবিবার সন্ধ্যা রাতে জগন্নাথপুর থানা পুলিশ কর্তৃক ডাকাতি ও গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আব্দুল হাশিমকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এ সময় ডাকাত আব্দুল হাশিমের স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি আব্দুল হাশিমকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত হন থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক শফিকুল হক ও কনস্টেবল নিয়ামুল ইসলাম। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ডাকাত আব্দুল হাশিমকে প্রধান আসামী করে ৫৩জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬