স্টাফ রিপোর্টার:-
পুলিশ দেখে জুয়ার আসর থেকে কুশিয়ারা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ২দিন পর তাজ উদ্দিনের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজ উদ্দিন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার দুপুরে কুশিয়ারা নদীতে তাজ উদ্দিনের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
জানাযায়, বুধবার বিকেলে কুশিয়ারা নদীর তীরবর্তী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের লঞ্চঘাটে তাজ উদ্দিন সহ ৪জন জুয়া খেলারত ছিল। হঠাৎ পুলিশ দেখে ঐ ৪জন কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। এসময় ৩জন নদী থেকে তীরে উঠলেও তাজ উদ্দিন নিখোঁজ হন। ঐদিন থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরীদল এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়।
আজ শুক্রবার ঘটনাস্থলের অদূরে বাঘময়না এলাকায় নদীতে তাজ উদ্দিনের মৃত দেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, নদী থেকে উদ্ধারকৃত নিহত তাজ উদ্দিনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬