
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় শফিক মিয়া (৩৫) আহত হয়েছেন। আহত শফিক মিয়া সাচায়ানী গ্রামের মৃত তোয়াহিদ আলীর ছেলে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় সাচায়ানী গ্রামের সুরমান মিয়ার পুকুর পাড়ে হামলার ঘটনাটি সংঘটিত হয়েছে বলে আহত শফিক মিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন। গুরুতর আহত শফিক মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। পাটলী ইউনিয়ন যুবলীগ নেতা আহত শফিক মিয়ার পরিবারের সদস্যরা জানান, আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় শফিক মিয়া গ্রামের একটি দোকানে যেতে বাড়ি থেকে বের হয়ে সুরমান মিয়ার পুকুর পাড়ে পৌছা মাত্র পূর্ব বিরোধের জের ধরে সাচায়ানী গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে রুবেল মিয়া ও মৃত আম্ভর আলীর ছেলে রাবুল মিয়া এবং তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে শফিক মিয়াকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শফিক মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬