
স্টাফ রিপোর্ট:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনের জগন্নাথপুর উপজেলায় ভোট গ্রহনের কাজে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচনের জগন্নাথপুর উপজেলা সহকারী রির্টানিং অফিসারে আয়োজনে উপজেলার পৌরশহরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৯১ জন প্রিজাইডিং অফিসার ৩৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭২৬ জন পোলিং অফিসারদের প্রশিক্ষন দেয়া হয়।
প্রশিক্ষন কর্মশালা পরিদর্শন করেছেন নির্বাচনের রির্টানিং অফিসার সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুনুর রশীদ, সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার,
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান। প্রশিক্ষক ছিলেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শওকত ওসমান মজুমদার ও উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।
জগন্নাথপুর টুডে-১৮
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬