
বুধবার(৬
নভেম্বর) ফায়ার সার্ভিস স্টেশনে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম ।
উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর।
হবিবপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফায়ার
সার্ভিস স্টেশনের ইনচার্জ নব
গোপাল সিংহ।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস স্টেশনের ফোর্স বৃন্দ অগ্নিকান্ড ও দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ প্রদর্শন করেন। পরে ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবহৃত গাড়ি দিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সচেতনতা মূলক প্রচার পত্র বিলিকরেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নব গোপাল সিংহ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬