
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শনিবার (২৭জুলাই) বিকেলে প্রশাসনিক ভবনে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার এর উদ্বোধন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন মহিলা কল্যাণের সভানেত্রী সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সহধর্মিণী নাহিদ আফরোজ সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের সহধর্মিণী সারা ইসলাম প্রমূখ। এদিকে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা ও উদিচী শিল্পী গোষ্টির সহযোগিতায় দেয়ালে মানবিক অনুদানের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬