স্টাফ রিপোর্টার::
মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জগন্নাথপুর উপজেলার উদ্যোগে বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে বৃক্ষ রোপন ও স্বাস্থ্য সু-রক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী হারিক কামালী, শাহ আলম শাহেদ কামালী, স্পেন প্রবাসী বদরুল কামালী, যুক্তরাজ্য প্রবাসী জিয়াউল আমিন জুয়েল, যুক্তরাজ্য প্রবাসী আবু বকর খান ও যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়ার পৃষ্টপোষকতায় মুজিব শতবর্ষ উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। পর্যাক্রমে বৃক্ষ রোপন কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
আশার কান্দি ইউনিয়নে বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ কার্যক্রমে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জগন্নাথপুর উপজেলার সভাপতি দিলদার মিয়া মিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ হাসান আহমেদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ,
আশারকান্দি ইউনিয়ন পরিষদ সচিব তোফাজ্জল হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য শাহ ছানু মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য ফজলু মিয়া, উদ্যোগতা মনির হোসেন, তারিপ মিয়া, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সহ সভাপতি হোসেন মিয়া, জাবেদ মিয়া, প্রচার সম্পাদক ইমরান হোসেন, সদস্য ফারহান কামালি,শান্ত দাস সহ আরো অনেকে উপস্থি ছিলেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬