
স্টাফ রির্পোটার:-
বাসুরের কু - প্রস্তাবে রাজি না হওয়ায় ২সন্তানের জননীকে দা দিয়ে কুপিয়ে ফলা ফলা করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে । আহত শিরিনা বেগমকে (৩২) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিরিনা বেগমের স্বামী বদিউজ্জামান জানান, তার আপন বড় ভাই নওশাদ মিয়া উশৃংখল ও দুষ্ট প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরে আমার স্ত্রী শিরিনা বেগমের প্রতি লোলফ দৃষ্টি দিয়ে নানা ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রবিবার দুপুরে আমি বাড়িতে না থাকায় এ সুযোগে কু-প্রস্তাব দেয়। সে রাজি না হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে দা” দিয়ে উপর্যপরী কুপিয়ে সারা শরীর ফলা ফলা করে দিয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহত শিরিনা বেগমের স্বামী বদিউজ্জামান তার স্ত্রীর চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় ঘটনাটি এখনো থানায় জানানো হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত শিরিনা বেগম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬