স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছামির মিয়া (৩৫) নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছামির মিয়া জগন্নাথপুর পৌরশহরের লুদরপুর এলাকার মৃত কদরিছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকাল ১১টায় ছামির মিয়া স্থানীয় লুদরপুরের ঈদগাহ এলাকার বিদ্যুতের ১১ কেভি লাইনের খুঁটির ওপরে উঠে ডিস লাইনে কাজ করছিলেন। হঠাৎ করে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ছিটকে নিচে পড়ে যান।
স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউন্সিলর মামুন আহমদ জানান, নিহত ছামির মিয়া ডিস লাইন এবং বিদ্যুতের টেকনিশিয়ান হিসেবে সবার কাছে পরিচিত।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬