স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর শহরের প্রধান সড়ক দিয়ে বিপুল পরিমান ভারতীয় নাসির উদ্দিন বিড়ির চালান নিয়ে মাদক বিক্রেতা দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় যাওয়ার পথে পুলিশ বিড়িসহ রকিব মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
সে ওসমানী নগর উপজেলার খাইয়াখাইড় গ্রামের আব্দুল করিমের ছেলে। আজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২৪ আগষ্ট) মধ্যরাতে জগন্নাথপুর- বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর পৌর শহরের সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি কাভার্টভ্যান গাড়ী পুলিশ আটক করে তল্লাশি চালিয়ে দুই লাখ নব্বই হাজার টাকা মূল্যের দুই লাখ দশ হাজার ভারতীয় নাসির বিড়ি সহ রকিব আলীকে গ্রেফতার করেন।
অভিযানের নেতৃত্বে থাকা জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির জানিয়েছেন, অভিযান কালে রকিব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
রকিব মিয়ার সহযোগি বিশ্বনাথ উপজেলার বন্ধুয়া গ্রামের ফয়জুল হক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রসনী গ্রামের আজাদ মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬