
নিজস্ব প্রতিনিধি::
জগন্নাথপুরে শুক্রবার রাত ১০ টায় বিয়ে বাড়ি থেকে দাওয়াত খেয়ে
জগন্নাথপুর বাজারের ৩ ব্যবসায়ী বন্ধু মোটরসাইকেল যোগে রাতে বাড়ি ফেরার পথে
১জন নিহত ও ২জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদেরকে মূমর্ষ অবস্থায় উদ্ধার
করা হলে ও তাদের ব্যবহ্নত মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।
আহত জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ইয়াবর মিয়া (৫৮),সালাম মিয়া (৩০)ও
গোপেশ দাসকে (৪০) জগন্নাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক
ইয়াবর মিয়া ও গোপেশ দাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন
।
আহত ইয়াবর মিয়ার পরিবারের লোকজন জানান ইয়াবর মিয়ার শরীরের বিভিন্ন
স্থানে আঘাত থাকায় শুক্রবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াবর
মিয়ার মৃত্যু হয়েছে ।
আজ শনিবার ওসমানী মেডিকেল কলেজে ময়না তদন্ত শেষে ঐ দিন আছরের নামাজের
পর জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিন পাড়া এলাকায় জানাযার নামাজ শেষে
দাফন সম্পন্ন হয়েছে ।
এদিকে আহত মোটর সাইকেল চালক গোপেশ দাসকে সিলেট শহরের একটি প্রাইভেট
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।ঘটনার পর এস আই লুৎফুর রহমান ঘটনাস্থল
পরিদর্শন করেছেন ।
ঘটনাটি দূর্ঘটনা নাকি দূর্বৃত্তের হামলা এ নিয়ে জল্পনা কল্পনা চলছে ।
পুলিশ জানায় প্রাথমিক তদন্তে ঘটনাটি দূর্ঘটনা হিসেবে প্রতিয়মান হলেও নিহতের
ময়না তদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে ।
তবে রহস্য উদঘাটনে তদন্ত চলছে । এস আই লুৎফুর রহমান আরো জানান আহত সালাম মিয়াকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬