
স্টাফ রিপোর্টার::
মুজিব বর্ষের অঙ্গীকার, সু-রক্ষিত ভোক্তা-অধিকার, প্রতিপাদ্যে জগন্নাথপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মো: ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, জগনাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগনাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন প্রমুখ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬