
স্টাফ রিপোর্ট:
উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে দুটি বেকারীতে ভোক্তা অভিযানে মেয়াদোত্তীর্ন পন্য সামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অপরিস্কার অপরিচ্ছন্নতা এবং পন্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্নের তারিখ না থাকায়
জগন্নাথপুর বাজারের ছায়া নীড় বেকারীতে ১০হাজার টাকা এবং আল্লাহর দান বেকারীতে ১৫হাজার টাকা সহ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় জগন্নাথপুর থানার এস আই আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান পরিচালনা করে দুটি বেকারী থেকে ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এবং তাদেরকে ভেজাল খাদ্য প্রস্তুত না করা এবং বিষাক্ত দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকা সহ বেকারীতে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ভোক্তা আইনে অভিযান অব্যাহত রয়েছে।
জগন্নাথপুর টুডে/১৮
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬