
স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতি করোনা ভাইরাসের আতঙ্কে জগন্নাথপুর উপজেলার সবকটি হাট বাজারে চাল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং এবং সচেতনতা মূলক প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে বত্রিশ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে পৌরসভার জগন্নাথপুর বাজার ও হাসপাতাল পয়েন্টের শান্তিনগর বাজারে অভিযান চালিয়ে দ্রব্য মূল্যের তালিকা না থাকায় জগন্নাথপুর বাজারের এহসান অটো রাইস মিলে ২০ হাজার টাকা, এম আর স্টোরে ২ হাজার টাকা ,
বিউটি ভেরাইটিজ স্টোরে ১ হাজার টাকা , নাঈমা এন্ড রুজি স্টোরে ১ হাজার টাকা , হাসপাতাল পয়েন্টের মেঘনা এন্টারপ্রাইজ ১ হাজার টাকা , জুম্মা এন্ড ফুয়াদ স্টোরে ২ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে মানহা রেস্তোরা ৫ হাজার টাকা জরিমানা আদায় সহ খাবার রেস্তোরা সিলগালা করা হয়েছে। অভিযানে পুলিশ সদস্যরা এবং ইউএনও কার্যালয়ের সহকারি ফয়সল চৌধুরী, উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকার উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ সহ শিক্ষার্থীদের বাসায় থাকার নির্দেশনা প্রদান করেন। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রবাসী দেশে ফেরার পর ১৪ দিনের আগে বাড়ি থেকে বের হওয়ার খবর পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬