স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাস্ক ব্যবহার না করে জনসম্মুখে অবাধে চলাফেরা করার দায়ে জগন্নাথপুর পৌরশহরে ১৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা প্রদান করেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত পৌর শহরের পৌর পয়েন্টসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মাস্ক ব্যবহার না করে অবাধে ঘুরাঘুরি করায় ১৬ জনকে ১০ হাজার ৭শ ৯০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, জনগণকে মাস্ক পরিধানে সচেতন করতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা এবং মাস্ক পরিধান করার বিষয়ে সচেতন করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬