স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত রাজন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার মাগরিবের নামাজের পর জানাযার নামাজ শেষে চিলাউড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে নিহত রাজন মিয়ার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিকেল ৩টায় চিলাউড়া মাঝপাড়া গ্রামে পৌছলে পরিবার ও আত্মীয় স্বজন সহ এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্ঠি হয়। রাজন মিয়ার সহ পার্টি সহ শত শত লোকজন শেষ বারের মতো দেখতে বাড়িতে ভীড় জমায়।
প্রসঙ্গত: শুক্রবার বিকেলে জগন্নাথপুর -রানীগঞ্জ আঞ্চলিক মহা সড়কের নারিকেলতলা নামকস্থানে পিকআপ ভ্যানের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রাজন মিয়া (৩০) গুরুতর আহত হন। তাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত রাজন মিয়া জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের আব্দুন নুরের ছেলে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬