
স্টাফ রিপোর্টার::
উপজেলার জগন্নাথপুর- শিবগঞ্জ সড়কের ঘোষগাঁও সেতু সংলগ্ন ইজিবাইক গাড়ির চাকার সাথে বোরকার ওড়না পেচিয়ে ষাটর্ধো হাজেরা বিবির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত হাজেরা বিবি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, নিহতের মৃতদেহ উপজেলা হাসপাতালে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক স্থাপিত মরচুয়ারী (লাশ হিমাগারে) রাখা হয়েছে । উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬