
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে মাছ ধরা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ ১৬ জন আহত হয়েছেন।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যানাযায় , স্থানীয় কেউলার হাওরে মাছ ধরা নিয়ে কুবাজপুর গ্রামের ফিরোজ আলী ও এই এলাকার রফু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি সংর্ঘষে উভয় পক্ষের নারীসহ ১৬ জন আহত হন।
আহতদের মধ্যে সুহেল মিয়া (৩১), আব্দুল কাইয়ুম (২১), মোজ্জামেল হোসেন, জিলু মিয়া, নজমুল হোসেন, রফু মিয়া, মামুন মিয়া, আবুল হোসেন (৪০), আমিনুল ইসলাম, হামিদুল হক,আকতার হোসেন, সমছু মিয়া ও আমিনা বেগমকে । জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬