
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে । “মাদকে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো‘‘ পতিপাদ্যে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে শেষ হয় । র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রানী সম্পাদ কর্মকর্তা খালেদ সাইফুল্লা, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী , পিআইও উপ সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় , যুগ্ম সম্পাদক অমিত দেব প্রমূখ। এদিকে বিকেলে মাদক বিরোধী কনসাট অনুষ্ঠিত হবে। ঢাকা সহ দেশের বিখ্যাত বাউল শিল্পীবৃন্দ কনসাটে অংশগ্রহন করবেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬