
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে “মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেছেন ইতোমধ্যে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের প্রতিটি বিভাগে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী’র পরিচালনায় সেমিনারে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, উপজেলার শিক্ষা কর্মকর্তা মো: জয়নাল আবেদীন, উপজেলা সমবায় কর্মকর্তা দোলোয়ার হোসেন প্রমূখ। সেমিনারে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৮টি ইউনিয়নের উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬