স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য উপহারের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
আজ সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে তৃতীয় পর্যায়ে ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৪০টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোজ খবর নেন। মান সম্মতভাবে দ্রæততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করণে সংশ্লিষ্ঠ সকলকে নির্দেশনা প্রদান করেন।
এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: শাহাদাত হোসেন ভুইয়া, উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জ.টুডে/ মো: আব্দুল হাই
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬