স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে যৌতুক মামলায় ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজীব মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের গৌছ মিয়ার ছেলে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিত্বে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামে অভিযান চালিয়ে সজীব মিয়াকে গ্রেফতার করা হয়। সজীব মিয়া একটি যৌতুক মামলার ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত সজীব মিয়াকে আজ বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬