
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে র্যাবের অভিযানে পাইপগান, গুলি সহ অস্ত্র ব্যবসায়ী মইনুল ইসলামকে (২৩) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মইনুল ছাতক উপজেলার ঝিগলী কুঞ্জনপুর গ্রামের কমর আলীর ছেলে। শনিবার রাত সাড়ে ১০টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের এ এসপি ওবাইন এর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মৃত কুবাদ মিয়ার বাড়ির উত্তর পাশে রসুলপুর-লাউতলা সড়ক থেকে মইনুল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এডিশনাল এসপি মো: মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত মইনুল ইসলামের কাছ থেকে উদ্ধারকৃত পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬