সংবাদদাতা ঃ- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের মোঃ সুরুজ আলীর (৬২), গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার সকালে নিহত সুরুজ আলীর বসত ঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জিজ্ঞাসাদের জন্য ৪ জনকে আটক করেছে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে তার শয়ন কক্ষে ঘুমন্ত অবস্হায় দূর্বৃত্তরা এই হত্যাকান্ড সংঘটিত করেছে।
স্থানীয় ভাবে জানা যায় নিহত সুরুজ আলীর বড় ছেলে মোঃ সুজাদ আলী একই রুমে একসাথে ঘুমানোবস্থায় ছিল। রাত আনুৃমানিক ২ টায় সুজাদ আলী প্রকৃতির ডাকে বাহিরে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে তার বাবাকে গলাকাটা অবস্থায় দেখতে পান। তখন তার ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা তার মা, ছোট ভাই ও বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসেন। সুজাদ আলী বিবাহিত, তার স্ত্রী সৌদি প্রবাসী।
হত্যাকান্ডের বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন।থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।জটুডে/এহাই
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬