রুম্মান আহমদ
জগন্নাথপুর পৌর শহরে হাসপাতাল পয়েন্টে কলেজ রোডে মেডিসিটি ডায়াগনস্টিক সেন্টারের অপজিটে শিশুদের রঙিন পোশাক ও ফ্যাশনের নতুন প্রতিষ্ঠান ‘CAHAPH CLOTHING’-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২২ নভেম্বর (রবিবার)।
এ উপলক্ষে দুপুর ২টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট, কলেজ রোডে মেডিসিটি ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিশুদের পছন্দের রঙিন পোশাক ও আধুনিক ফ্যাশনের সমাহার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ১০ শতাংশ মূল্যছাড় (১০% ডিসকাউন্ট)।
নতুন এই প্রতিষ্ঠানের পথচলায় সবার উপস্থিতি, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথপুরের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬