
নিজস্ব
প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০ তম জাতীয়
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার
বিতরণী অনুষ্টানে সম্পন্ন হয়েছে।
আজ সোমবার ২১ জানুয়ারী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাপনি অনুষ্টানে
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব।
উপজেলা গর্ভন্যান্স ডেভলাপম্যান্ট প্রজেক্টের কর্মকর্তা রাজিব কুমার দাশ ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের যৌথ সঞ্জালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো:
মাসুদ উজ্জামান, রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, থানার ওসি তদন্ত নব গোপাল
দাস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সষ্ট্রাক্টর মো: হারুন অর রশীদ চৌধুরী, জগন্নাথপুর
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়, সাংবাদিক
শংকর রায় প্রমুখ।
একাডেমিক সুপার ভাইজার অরুপ কুমার রায়ের পরিচালনায় বিজ্ঞান
মেলায় অংশ গ্রহণ কৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্টানে
বিজয়ী ও অংশ গ্রহন কৃত শিক্ষা প্রতিষ্টানের মধ্যে পুরস্কার ক্রেস্ট বিতরন করেন। উপজেলা
নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার
দেব সহ অতিথি বৃন্দ।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬