স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ১০হাজার ৭শ ৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ১৮৬৭ সালের জুয়া আইনের ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বিশ্বনাথ উপজেলার চান্দভরাং গ্রামের মৃত ফারুক আলীর ছেলে সিদ্দিক আলী (২৮), বাইশঘর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৩৭), জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের মৃত মহরম উল্ল্যার ছেলে আব্দুল মুহিত (৫৫), ও আধুয়া গ্রামের মৃত হরমুজ উল্ল্যহর ছেলে শফিক মিয়া (৩৭)।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, জুয়া আইনে গ্রেফতারকৃত জুয়ারীদের আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা লহরী গ্রামের আব্দুল শহিদের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬