স্টাফ রিপোর্টঃ- আনোয়ার মিয়া ট্রাস্টের আয়োজনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও সিলেটের বিশ্বনাথ উপজেলাব্যাপী ২য় তম ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামী পহেলা সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজারস্থ আনোয়ার মিয়া ট্রাস্ট কার্যালয়ে এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।
অংশ গ্রহণকারীগণকে শুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত, তাজবীদ ও সাবলীনতা এবং আন্তরিকতার সাথে তিলাওয়াত করতে হইবে।
প্রতিযোগিতায় পুরুষ মহিলা উভয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারবেন।
পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ভাবে অনুষ্ঠান পরিচালনা করা হবে এবং উভয়ের জন্য বিজয়ী পুরস্কার থাকবে।
পুরুষ অংশ গ্রহণকারীরা প্রথম পুরস্কার পাবেন ওমরাহ প্যাকেজ, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৪ জনের মধ্যে প্রতি ১ জন করে পাবেন ২৫ শ' টাকা করে। মহিলা অংশ গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরস্কার পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ২৫ শ' টাকা করে পাবেন প্রতি ৪ জন অংশগ্রহণকারী। এছাড়াও থাকবে আকর্ষণীয় পুরস্কার।
যোগাযোগ:
জগন্নাথপুর উপজেলা: ০১৭৯৯৯০১০৭০, ০১৩২৮৫১১৪৯০
বিশ্বনাথ উপজেলা: ০১৭৪২১০৩০৪৭
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬