
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষানুরাগী রেজাউল করিম রিজুর বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে তার ভার্বমূতি ক্ষুন্ন করার অভিযোগ পাওয়া গেছে ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন। থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, রেজাউল করিম রিজুর জনপ্রিয়তায় ঈশর্^াণিত হয়ে মাজেদা মাজু নামক একটি ফেসবুক আইডি থেকে মানহানির লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ছবি দিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর পোষ্ট করা হয় ।
এই আইডি দিয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ব্যক্তিরা মানহানীর লক্ষে কুরুচিপূর্ণ, অশালীন স্ট্যাটাস, কমেন্ট ও আপত্তিকর লেখা দিয়ে তাকেঁ রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে । রেজাউল করিম রিজু , মিথ্যা অপ্রপচার ও অশালিন স্ট্যাটাস, পোষ্ট ও মন্তবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে ইতোমধ্যে উপজেলায় সুনাম কুড়িঁয়েছেন । তার বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্যর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে।
ফেসবুক ব্যবহারকারীগন উক্ত বিতর্কিত আইডি ও অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার সংক্রান্ত বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক থানায় সাধারন ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬