স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও এবং সীমান্তবর্তী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের বিবিয়ানা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে আজ রবিবার বিকেল তিনটায় দুই গ্রামবাসীর দফায় দফায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের নারী-পুরুষ সহ অর্ধ শতাধিক বিভিন্ন বয়েসী লোকজন আহত হয়েছেন।
খবর পেয়ে জগন্নাথপুর ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে ছানাওর মিয়া (২৪), সেলিম মিয়া (২৮), ফরুক মিয়া (৩২), বাচ্ছু মিয়া(২৮), সবুজ মিয়া (২৬), হবেজুল মিয়া (৩৬), মজমুল মিয়া (২২), সাজ্জাদ মিয়া (২৮),রাজা মিয়া (২৫) ও রহিম উদ্দিনকে (৩৩) গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর ও নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
শ্যামারগাঁও গ্রামের সবুজ মিয়া ও বাগাউড়া গ্রামের সুমন মিয়ার মধ্যে বিবিয়ানা নদীতে মাছ ধরা নিয়ে বাক বিতন্ডার সৃষ্ঠি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে উভয় গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে উভয় গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। এ ঘটনায় উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জ.টুডে/ মো: আব্দুল হাই
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬