স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও জামে মসজিদের ইমামকে নিয়ে দু-পক্ষের সৃষ্ট বিরোধ আপোষে নিস্পত্তি করা হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ আঙ্গিনায় এলাকার বিশিষ্টজন সহ সকল মুসল্লিগণের উপস্হিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান দু-পক্ষের সৃষ্ট বিরোধটি নিস্পত্তি করে দেন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে ভ্রাতৃত্ব সম্পর্ক আরো বেশী অটুট রাখতে এলাকাবাসীর প্রতি থানার অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমান আহবান জানান।
এছাড়াও মাদক,সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও আহবান জানান তিনি ।
উপস্হিত এলাকার নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের মহতি উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়েছেন।
জটুডে/ এহাই
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬