
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর -পাগলা মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা নামক স্থানে মটরসাইকেল চাপায় অসরত উল্ল্যা নামের (৬০) এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন । আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় দুর্ঘটনাটি ঘটেছে ।
নিহত অসরত উল্ল্যা কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত ফয়েজ উল্ল্যার ছেলে । প্রত্যক্ষদর্শীরা জানান , দ্রæতগামী একটি মটরসাইকেল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ অসরত উল্ল্যাকে চাপা দিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন মটরসাইকেলটি আটক করলেও মটরসাইকেল চালক পালিয়ে যায় ।
এদিকে মটরসাইকেল চাপায় আহত অসরত উল্ল্যাকে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপালে রেফার্ড করেন ।
পরে হাসপাতাল ক্যাম্পাসেই অরসত উল্ল্যার মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ উপজেলা হাসপাতাল থেকে নিহত অরসত উল্ল্যার লাশ উদ্ধার করেন । থানা পুলিশ জানায় ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬