স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্ত বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় এ উপজেলায় সর্বোচ্চ ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এমতাবস্থায় জেলা প্রশাসক এর নির্দেশনায় জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন চিহিৃত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর শাহারপাড়ায় আংশিক লকডাউন কার্যকর করা হবে।
ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঔষধের দোকান ও নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে। বিকেল ৪টার পর থেকে শুধু ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে ।
আজ সোমবার ( ১৫ জুন) ‘ইউএনও জগন্নাথপুর’ অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এসব তথ্য জানা গেছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, সম্প্রতি জগন্নাথপুরে করোনা আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে। জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলায় মোট করোনায় আক্রান্ত ৪৯ জন। এরমধ্যে সুস্থ ৮ জন হয়েছেন বলে তিনি জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, সরকারী সিদ্ধান্তের আলোকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জগন্নাথপুরের পৌরসভা এলাকা এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর শাহারপাড়ায় আংশিক লকডাউন কার্যকর করা হবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬