স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সদস্য যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির এর সমর্থনে নির্বাচনী গনসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজারে এম এ কাদিরের পক্ষে তাঁর ভাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন তাঁদের সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করেন ।
এসময় পৌর বিএনপি নেতা ফারুক আহমদ, শিশু মিয়া, জালাল মিয়া, এলকাছ মিয়া, কামাল উদ্দিন, রেজাউল হক, আবু মিয়া, দুদু মিয়া, ছাত্রদল নেতা জাহিদুল হক, নাদিমুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ###
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬