
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী তাওহিদা আক্তার হালিমা খাতুন এডেকশন ট্রাস্টের ১৫তম মেধা বৃত্তি পরীক্ষায় ১ম স্থান অর্জন করেছে। মেধাবী ছাত্রী তাওহিদা আক্তার জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ জগন্নাথপুর বাজার বনিক সমিতির সহ-সভাপতি জগন্নাথপুর বাজারের তাওহিদা ভেরাইটিজ স্টোরের সত্ত্বাধিকারী মো. আমিনুল ইসলাম ও গৃহিনী রওশন আরা আক্তার লিপির বড় মেয়ে। জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা মরহুম আব্দুল গফুর ও ঝুনুরা বেগমের নাতনী তাওহিদা ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনের প্রত্যয়ে নিয়মিত অধ্যাবসায় চালিয়ে যাচ্ছেন। তাওহিদা আক্তার বিগত পিএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে ফলাফল অর্জন সহ সরকারি বৃত্তি লাভ করেছেন। এছাড়াও ওই সময়ে বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করেছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণে উচ্চ শিক্ষা অর্জনে সকলের দোয়া প্রত্যাশা করেছে মেধাবী ছাত্রী তাওহিদা আক্তার।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬