
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ রোববার ( ২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরুপ রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব,
উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার, শিক্ষক মিজানুর রহমান, মখলেছুর রহমান প্রমুখ।
সভায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬