
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২০ তম মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ট্রাস্টের সেক্রেটারী হাসনাত আহমদ চুনু জানান, শনিবার (২৯ ফেবরুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর আল্ -জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাজিল মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
এছাড়াও তিনি জানান, মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিস ব্যবস্থা রয়েছে । জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি সহ সভাপতি পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা এমএ কাদিরের সৌজন্যে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৭টি বাস উপজেলার ৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাখা হবে।
বৃত্তি বিতরণী অনুষ্ঠান সফল করণে উপজেলার সর্বস্থরের নাগরিকবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহন প্রত্যাশা করেছেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬