
স্টাফ রিপোর্টার:
উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে সকল শিক্ষার্থী মিলে এক সাথে রান্না করা খাবার যেন অন্য রকম এক আনন্দের ঘনঘটা। মিড ডে মিল চালু থাকবে এমনটাই আশা রাখছেন শিক্ষার্থীরা। স্কুলের আঙ্গিনায় একজন অনারারী বাবুর্চির মাধ্যমে এবং ক’জন শিক্ষার্থীদের এক সাথে রান্নার কাজে সহায়তা করায় শুধু মিড ডে মিল রান্নার কাজে উপকারে আসেনি। ওই সব ছাত্রীদের গ্রাহাস্থ্য অর্থনীতিতে সরাসরি সহায়ক হিসেবে উপকৃত হয়েছেন। দুপুরের মধ্যহৃ বিরতীর ঘন্টার সাথে সাথেই ছাত্রীরা তাদের নির্ধারিত প্লেইট হাতে নিয়ে স্কুল ক্যাম্পাসে সারিবদ্ধভাবে দাড়িয়ে শিক্ষক কর্তৃক রান্না করা খাবার সংগ্রহ করেছেন। অত্যন্ত সুশৃংখলভাবে শিক্ষার্থীরা খাবার সংগ্রহ করতে দেখা গেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রান্না করা খাবার বিতরনের মধ্যে দিয়ে মিড ডে মিল চালু উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা আব্দুল গফ্ফার, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জয়ন্ত শেখর রায়, সহকারি শিক্ষক মো: জামাল উদ্দিন, সহকারি শিক্ষক মো: মোবারক হোসেন স্বপন, সহকারি শিক্ষক সালা উদ্দিন হায়দার, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাকেশ দাশ, আব্দুল হাকিম, মনি বণিক, সেলিনা বেগম, দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায় জানান, মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রথম দিন ৩শ শিক্ষার্থীকে রান্না করা খাবার দেয়া হয়েছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬