স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রানীগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি লন্ডন প্রবাসী মোঃ কবির উদ্দিন তালুকদার স্বদেশ আগমন উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাণীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ে রানীগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন রাহির পরিচালনায় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মিফতাহ উদ্দিন, সাবেক সভাপতি হাফিজ ইমরান জাহান, রাণীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ কাশেম আলী তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরো সংগঠনের সহ সভাপতি মোঃ জামিয়াদ হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ তায়েফ হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ রুজেল, সায়েক আহমদ, অফিস সম্পাদক মুনাইম আহমদ,
সহ অফিস সম্পাদক শাহিনুর আলী, তারেক আহমদ, তানভীর আহমদ, জুনাইদ আহমদ, মুহিব আহমদ, জামিল আহমদ, সারওয়ার হোসেন, ফরহাদ আহমদ। পরে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। ###
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬