
মারিয়াম রামলা
----------------
লেখালেখি নিয়ে আমি এতটাই পাগল,
সারাদিন মাথায় শুধু এসবই ঘোরে।
আশপাশের সবাই বলে—
"ইস! এত পড়ুয়া পড়ুয়া রে!
জীবনটা কি লেখালেখি করেই পার করে দিবি?
চোখ দুটোও বুঝি যাবে রে!"
সারাজীবন অনেক তো সবাইকে সময় দিলাম,
এবার আমি নিজের জন্য
একটু সময় বেছে নিলাম।
সবাই বলে, আমি নাকি খুব বেশি কথা বলি,
তাই তো লিখি!
ইস! কী আদর-সোহাগে
এখন সবাই আমায় "কবি" বলে ডাকে!
শুনতে ভীষণ ভালো লাগে,
ভেতর থেকেও নিজেকে কবি কবি লাগে।
তবে শুধু বললেই বা ভাবলেই তো হবে না,
কলমের শক্তিতেই
জগৎটাকে জিততে হবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬