
মকবুল হোসেন, ময়মনসিংহ:
এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গফরগাঁও উপজেলা শাখা।
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ গফরগাঁও পৌর সদরের মাইনুদ্দিন কমিউনিটি সেন্টারে 'এ+ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মুঈন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
প্রধান বক্তা ছিলেন মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা।
প্রধান আলোচক ছিলেন আব্দুল্লাহ আল মিনহাজ, ডাকসু স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ রিমন, সভাপতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এবং সৈকত আলী, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ জেলা।
এছাড়াও বক্তব্য রাখেন একরাম উল্লাহ, জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী, গফরগাঁও পৌরসভা এবং মাওলানা এমদাদুল হক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণ গফরগাঁও উপজেলা।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গফরগাঁও উপজেলা।
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কুরআন শরীফ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬