স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) রাতে থানারহাট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ডিমলা থানার অধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন—মোঃ হাসান আলী (১৮) ও মোঃ সোহেল আলম (২২)।
এ সময় মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ডও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পরে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য মালামালসহ আটক দুই যুবককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নীলফামারীর ডিমলা থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬