
সিলেট প্রতিনিধি:
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার ‘ক’-বিভাগে ‘একক অভিনয়’-এ সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মিশাল মিনারা আলী।
মিশাল ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী। তার পিতার নাম ফেরদৌস কবির টিপু ও মাতার নাম হুমায়রা বেগম।
উল্লেখ্য, মিশাল মিনারা আলীর দাদা সিলেটের বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবক ও সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত (২০১৪) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. হারিছ আলী। এবং তার নানা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম আলহাজ্ব নাজিম উদ্দিন আহমদ।
মিশাল এ মাসের শেষদিকে (২৭/২৮ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে ‘ক’-বিভাগের ‘একক অভিনয়’-এ সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হিসাবে অংশগ্রহণ করবে। সে সকলের দোয়াপ্রার্থী।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬