
মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ৫৭ জন মাদকসেবী, ৮ জন মাদক ব্যবসায়ী, ২ জন ছিনতাইকারী, ওয়ারেন্টের ভিত্তিতে ১৯ জন, নিয়মিত মামলার ১৪ জন, অন্যান্য আইনে ৪ জন, মোবাইল কোর্টের মাধ্যমে ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন রয়েছেন।
অভিযানে বিভিন্ন ধরনের মাদকও উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানায় অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানায় ১৬ জন মাদকসেবী, ৪৬ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী, ২০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ৫ জন, নিয়মিত মামলার ৭ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ৩২ জন গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানায় ১০ জন মাদকসেবী, ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ৭ জন, নিয়মিত মামলার ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্যসহ মোট ২৩ জন গ্রেপ্তার করা হয়।
বন্দর থানায় ৪ জন মাদকসেবী, ৫.৫ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানায় ৮ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ১২ জন গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানায় ৯ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্যসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য, নিয়মিত মামলার ১ জন, অন্যান্য আইনে ৩ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬