
হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬০ বোতল ফেনসিডিলসহ মো. ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নেত্রকোণা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় সিধলী-নেত্রকোণা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৫৬০ বোতল ফেনসিডিল (FAIRDYL NEW) উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৫৬ লিটার। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬