
স্টাফ রিপোর্টার::
সরকারি কর্মচারীদের পদবী ও বেতর গ্রেড উন্নতী করণের দাবীতে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় ৩দিন ব্যাপি পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে ।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি আজ সোমবার(২৫ ফেবরুয়ারী) থেকে শুরু হয়েছে।
মাঠ প্রশাসনের কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি চলাকালে উপজেলা প্রশাসনের ক্যাম্পাসে সরকারি কর্মচারীরা তাদের কর্মসূচি পালন করেন। কর্মবিরতি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারি নুরুল হক ,সহকারি ফয়ছল চৌধুরী জানান, কর্মচারীদের ন্যায্যদাবী বাস্তবায়নের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬