
স্টাফ রিপোর্টার:
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন উপ-সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) রাস্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত পত্রে পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপির একান্ত সচিব পদে বদলি করা হয়েছে। উপ-সচিব মোহাম্মদ হুমায়ুন কবির এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব পদে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত: উপ-সচিব মোহাম্মদ হুমায়ুন কবির সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি তার কর্ম দক্ষতার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার পুরস্কারে ভুষিত হন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬