
স্টাফ রিপোর্টার:
উপজেলা জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপিঠ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে চার তলা ফাউন্ডেশন এর একতলা ভবন নির্মানে সরকারি বরাদ্দের ৮৫ লাখ টাকা অনুমোদন হওয়ায় জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন আকমল খান। যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী আকমল খান অভিনন্দন বার্তায় জানান, জগন্নাথপুর উপজেলা সহ পুরো জেলা ব্যাপী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং উন্নয়নের স্বপ্নদ্রষ্টা পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় সর্বোপরী উন্নয়নের মহা গনজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি অভিনন্দন বার্তায় আরোও উল্লেখ করেন সম্প্রতি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে একতলা ভবন নির্মাণের অর্থ বরাদ্দ দেয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকাবাসী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন সহ উপজেলার সার্বিক উন্নয়নে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই প্রত্যাশায় তিনি মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬