স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা স্বাধীনবাজারস্থ দলীয় কার্যালয়ে আহবায়ক কমিটির আয়োজনে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলীম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ জুবায়ের আহমদ আবুর পরিচালনায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য
মোঃ শফিকুর রহমান তহুর, মনসুর উদ্দিন, মাওলানা দবিরুল ইসলাম, এডভোকেট আবুল কাশেম, মোঃ শাহজাহান মিয়া, হাজি মাসুক মিয়া, আব্দাল মিয়া, মোঃ শাহজাহান মিয়া মহুরী।
আহবায়ক কমিটির আলোচনা সভায় দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে পৃথক পৃথক কর্মী সভা এবং সদস্য সংগ্রহ কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। ###
জ. টুডে/ এইচকে/১৮ জুলাই ২০২৫ইং
উপদেষ্টা: এম ফখরুল ইসলাম ফয়েজ। সম্পাদকঃ মোঃ আব্দুল হাই। বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ। যোগাযোগ: মোবাইল: ০১৭১৫-১৭৩০০১ ই-মেইল: abdulhye.jp@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬